Sunday, March 15, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) তোলপাড় এশিয়ান গেমস। বলা ভালো নারীত্বের প্রশ্নে তোলপাড় এশিয়ান গেমস। আর এই প্রশ্ন তুলেছেন স্বপ্না বর্মন। ট্যুইট করে চরম বিতর্ক বাঁধিয়ে দেন স্বপ্না। নাম না করে নন্দিনীর নারীত্ব নিয়ে প্রশ্ন তুলে পদক ফেরত চান বাংলার মেয়ে।

২) এএফসি কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। ম‍্যাচে জোড়া গোল জেসন ক‍্যামিন্সের।

৩) লড়াই করেও হলো না। এশিয়ান গেমসে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুতীর্থা মু‌খোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়কে। এদিন সেমিফাইনালে হেরে গেলেন দুই বঙ্গতনয়া।

৪) আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হলো ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের বিনিয়োগকারীর নাম। এই মরশুম সহ তিন মরশুমের জন্য টিমের স্পনসর হতে চলেছে শ্রাচি গ্রুপ। এদিকে ইস্টবেঙ্গলের ক্রিকেট দলের চিফ মেন্টর হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল।

৫) ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট টিম ইন্ডিয়া। আর এরই মধ‍্যে শুভমন গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। বললেন, বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হয়ে উঠবে গিল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...