Saturday, June 13, 2026

স্বাধীনতার পর এত বড় আ.ন্দোলন কোনও রাজনৈতিক দল করতে পারেনি: ব্রাত্য বসু

Date:

Share post:

বাংলার বঞ্চিত গরিব মানুষের ১০০দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে তৃণমূল কংগ্রেস।কয়েক হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র।মিলছে না প্রান্তিক মানুষের আবাস যোজনার ন্যায্য পাওনা। মঙ্গলবার বাংলার মানুষের অধিকার আদায়ে যন্তরমন্তরে শান্তিপূর্ণ ধর্ণা আন্দোলনে সামিল হয়েছিল বাংলার শাসক দল।

ধরনা মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম জনপ্রতিনিধি হয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনপ্রতিনিধি হওয়ার কথা ভেবেছিলেন বলে আমার মনে হয় না।একই সঙ্গে জানালেন, বাংলার আগের সরকার দিল্লিতে এসে এমন ভাবে প্রতিবাদ জানাতে পারেনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর এত বড় আন্দোলন কোনও রাজনৈতিক দল করতে পারেনি। সংবিধানেই আছে, দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়নে কেন্দ্র সুষমভাবে টাকা বন্টন করবে।সিপিএম কখনও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন করেনি।কেন্দ্রই অমুমোদিত কর্মদিবসের টাকা আটকে রেখেছে।রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে বাংলার সঙ্গে এমন বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র।বাংলার মানুষকে পেটে মারতে চাইছেন, ভাতে মারতে চাইছেন।মনে রাখবেন, আমরা সিবিআইয়ের ভয় পাই না।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...