Monday, April 6, 2026

“হিটলারি কায়দায় বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে কেন্দ্রে”, যন্তরমন্তরে প্রতিবাদে সরব পার্থ

Date:

Share post:

১০০ দিনের কাজের বকেয়া ও আবাস যোজনার ন্যায্য পাওনা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তারই প্রতিবাদে আজ, মঙ্গবার দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদে সামিল হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন ধর্ণা মঞ্চ থেকে প্রতিবাদে মুখর হয়ে আওয়াজ তোলেন বাংলার মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেন, হিটলারি কায়দায় বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে কেন্দ্রে।

পার্থ ভৌমিকের কথায়, “আমাদের প্রিয় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের ন্যায্য পাওনার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনবার দেখা করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩০ জন সাংসদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাতের গিয়েছিলেন। কিন্তু কোনও ক্ষেত্রে কোনও লাভ হয়নি। তাই গরিব মানুষের হকের টাকা আদায় আজ আমাদের এই আন্দোলন।”

পার্থ ভৌমিকের আরও দাবি, “২০২১ সালের ভোটে বাংলার মানুষ বিজেপিকে একশোর নিচে নামিয়ে দিয়েছে। সেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে গরিব মানুষের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন বাংলার মানুষের জন্য একের পর এক কাজ করে গিয়েছেন।”

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...