Sunday, March 22, 2026

সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশের ত.ল্লাশি, বাজে.য়াপ্ত ল্যাপটপ, ফোন

Date:

Share post:

দিল্লির ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেন। যা আগে ক্যানিং লেন নামেই পরিচিত ছিল। এই বাড়িটি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে বরাদ্দ। ‘নিউজ়ক্লিক’ সংবাদ ওয়েবসাইট কাণ্ডে আজ, মঙ্গলবার সকালে সীতারাম ইয়েচুরির বাড়িতে সেই বাড়িতেই তল্লাশি চালায় দিল্লি পুলিশ। যদিও তাঁর নামে বরাদ্দ এই বাড়িতে বর্তমানে বসবাস করেন না ইরেচুরি। জানা গিয়েছে,এই বাড়ি সাধারণত কৃষকসভা এবং এসএফআইয়ের কর্মীদের থাকার জন্যও ব্যবহার করা হয়। এই বাড়িরই আবার একটি তলে থাকেন নিউজ়ক্লিক-এর এক সাংবাদিক। যিনি মূলত গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন।

নিউজ়ক্লিককাণ্ড নিয়ে দিল্লির বেশ কিছু জায়গায় এদিন বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি চালায় দিল্লি পুলিশ, ইয়েচুরির এই বাড়িতেও চলে তল্লাশি। এখানে এক সাংবাদিকের
খোঁজেই তল্লাশিতে এসেছিল পুলিশ। ওই সাংবাদিকের ল্যাপটপ এবং মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাচক্রে, সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতরে কাজ করেন ওই সাংবাদিকের বাবা। সেই সুবাদেই ইয়েচুরির পণ্ডিত রবিশঙ্কর লেনের এই বাড়িতে থাকেন সাংবাদিক।

এদিন তল্লাশি প্রসঙ্গে ইয়েচুরি বলেন, “পুলিশ আমার বাড়িতে তল্লাশি করতে এসেছিল। কারণ ওই বাড়িতে দলীয় এক কর্মী থাকেন। যাঁর পুত্র আবার নিউজ়ক্লিক-এ কাজ করেন। পুলিশ ওঁকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। ওই কর্মীর পুত্রের ল্যাপটপ এবং ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওরা কিসের তল্লাশি চালাচ্ছে, কেন চালাচ্ছে, কেউ জানে না। যদি সংবাদমাধ্যমকে দাবিয়ে রাখার চেষ্টা হয়, তা হলে দেশের মানুষের জানা উচিত, এর পিছনে কী কারণ রয়েছে।”

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...