Sunday, June 14, 2026

নিজেদের পাতা ফাঁদেই বিপত্তি! গভীর সমুদ্রে আটকাল চিনের সাবমেরিন, ম.র্মান্তিক পরিণতি ৫৫ সেনার

Date:

Share post:

ভিন দেশের নৌহানা ঠেকাতে পীত সাগরের গভীরে পাতা ছিল ফাঁদ (Trap)। আর সেই জালেই ধরা পড়ল চিনা নিউক্লিয়ার সাবমেরিন (China Nuclear Submarine)। ঘটনার জেরে ক্যাপ্টেন সহ কমপক্ষে ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, সাবমেরিনটির অক্সিজেন সরবরাহকারী যন্ত্রে আচমকাই সমস্যা দেখা দেয়। আর সেকারণেই সাবমেরিনের ভিতরে দীর্ঘক্ষণ পৌঁছচ্ছিল না অক্সিজেন। আর তার জেরেই এমন পরিণতি। গত ২১ আগস্ট স্থানীয় সময় সকাল ৮টা বেজে ১২ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সূত্রের খবর, ব্রিটেনের জাহাজকে আটকানোর জন্য পীত সাগরে ফাঁদ পাতে চিন। আর সেই ফাঁদেই আটকে পড়ে চিনা সাবমেরিনটি। যদিও, চিন প্রশাসনের তরফে ঘটনাটি পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে। সংবাদসংস্থা ডেলি মিরর এই খবর প্রকাশ্যে এনেছে। তারা জানিয়েছে, ব্রিটেনের জাহাজের গতিবিধি রুখতে পীত সাগরের গভীরে ফাঁদ পাতা হয়েছিল। আর সেই ফাঁদেই আটকে পড়ে চিনা নৌবাহিনীর ওই সাবমেরিনটির অক্সিজেন সরবরাহকারী যন্ত্র বিকল হয়ে পড়ে। এদিকে, দীর্ঘক্ষণ অক্সিজেনের অভাবে সাবমেরিনের ভিতর থাকা ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়।

 

 

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...