Saturday, June 13, 2026

সংঘাত কাটাতে আলোচনা জরুরি: কূটনীতিক সরানোর নির্দেশে সুর নরম কানাডার

Date:

Share post:

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। কানাডার(Canada) ৪১ কূটনীতিককে ভারত থেকে সরানোর নির্দেশ দিয়েছে ভারত। এহেন পরিস্থিতির মাঝে এবার সুর নরম করল কানাডা। কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি(Melanie Joly) জানান, দেশের কূটনৈতিক সঙ্কট সমাধানের জন্য নয়াদিল্লির(New Delhi) সঙ্গে ব্যক্তিগত আলোচনা চায়।

দুই দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝে সুর নরম করে কানাডার বিদেশমন্ত্রী এদিন জানান, “আমরা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছি। কানাডার কূটনীতিকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই আলোচনায় থাকব। কারণ আমরা মনে করি ব্যক্তিগত পর্যায়ে কূটনৈতিক আলোচনা হলে সেটাই সবচেয়ে ভালো।” প্রসঙ্গত, খালিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুতে গত ১৮ সেপ্টেম্বর ট্রুডোর ভারতকে নিয়ে অভিযোগের পর দু’দেশের সম্পর্কে চিড় ধরে। ফলে কূটনৈতিক সঙ্কট চরম আকার নেয়। কানাডার নিরাপত্তা সংস্থা এই ঘটনায় সরাসরি ভারতের এজেন্টদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। যদিও ভারতের তরফে কানাডার সব অভিযোগ খারিজ করা হয়। এই পরিস্থিতিতে কানাডায় অবস্থিত ভারতীয় কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় ট্রুডোর সরকার।

এহেন চাপানউতোর পরিস্থিতির মাঝে ভারতে থাকা কানাডার ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দেয় নয়াদিল্লি। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। নয়াদিল্লি তাদের হাই কমিশনে হেডকাউন্ট কমিয়ে ৪১-এ নামিয়ে আনার নির্দেশ দেয়। কারণ ভারত এবং কানাডায় সমান সংখ্যক কূটনীতিক চায় নয়াদিল্লি। তবে অটোয়াতে ভারতের যা কূটনীতিক তার তুলনায় কানাডার কয়েক ডজন বেশি বলে জানানো হয় নয়াদিল্লির তরফে। এই পরিস্থিতিতে ৪১ জন কূটনীতিককে সরানোর নির্দেশ দিল ভারত।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...