Monday, April 13, 2026

এ কোন যিশু? চমকে গেল টলিউড!

Date:

Share post:

বাংলা সিনেমার (Bengali Movie) বদলে যাওয়া সময়কালে নিজেকে যুগের সঙ্গে মানানসই করে তুলেছেন যে গুটি কয়েক অভিনেতা তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। ঋতুপর্ণ ঘোষ নিজে হাতে অভিনয়ের নবজন্ম দিয়েছিলেন যিশুকে। তারপর থেকেই যেন নিজেকে প্রতিমুহূর্তে বদলে নিচ্ছেন অভিনেতা। বাংলা তো বটেই এবার হিন্দি আর দক্ষিণী দুনিয়াতেও (South Indian film Industry) দুরন্ত এন্ট্রি নিয়েছেন তিনি। একটা সময় পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্টারডামে আড়াল হয়ে থাকতে হত যে অভিনেতাকে, তিনি আজ বুম্বাদার অনস্ক্রিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন নিজের অভিনয় গুণে। সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজে নজর কেড়েছেন। বাংলাতেও তাঁর ‘দশম অবতার’ ঘিরে আগ্রহ বাড়ছে। এর মাঝেই প্রকাশ্যে এসেছে অভিনেতার নয়া লুক। ঘোলাটে চোখ, কপালে গভীর ক্ষত আর শ্যামলা গায়ের রং সব মিলিয়ে প্রশ্ন, এ কোন যিশু (Jisshu Sengupta)?

দক্ষিণের ছবিতে নিজের ক্যারিয়ার গড়ার দিকে এবার মন দিয়েছেন অভিনেতা। আমজনতা থেকে সেলিব্রেটি প্রত্যেকেই যিশুর এই নয়া লুক দেখে চমকে উঠেছেন যেন। নিজের নয়া অবতার শেয়ার করে যিশু লিখেছিলেন, ‘আপনারা যদি ভেবে থাকেন অনেক বদমাইশ পুলিশ দেখেছেন, তাহলে দুঃখিত। আমাদের এখনও দেখা হয়নি’। বাংলায় চকলেট বয় যিশুর ইমেজ এমনই ছিল যে কেউ তাঁকে ভিলেন ভাবতেই পারতেন না। কিন্তু ছক ভেঙেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাতারা। মুক্তি পেতে চলেছে যিশুর দক্ষিণী ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’ (Tiger Nageshwara Rao)। এখানেই খলনায়ক হিসেবে ধরা দিয়েছেন। সত্তরের দশকের ডাকাতদের রোমহর্ষক জীবনের কাহিনী এবার পর্দায় উঠে আসবে এই সিনেমায়। নায়কের চরিত্রে অভিনয় করছেন সাউথ সুপারস্টার রবি তেজা।

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...