Monday, April 6, 2026

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল,মুখে কুলুপ বিসিসিআইয়ের

Date:

Share post:

বিশ্বকাপ ক্রিকেটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।মাত্র ২৪ ঘণ্টা পরেই ব্যাট-বলের সেরা হওয়ার লড়াই শুরু হয়ে যাবে।ইতিমধ্যেই কোনও কারণ না জানিয়েই এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

এবারের বিশ্বকাপের আসর ভারতে বসছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চায়নি। এই পরিস্থিতিতে আচমকা কেন উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হল, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল বলিউড অভিনেতা রণবীর সিং, অরিজিৎ সিং, অভিনেত্রী তামান্না ভাটিয়া, গায়িকা শ্রেয়া ঘোষাল এবং আশা ভোঁসলের। যদিও বুধবার, ৪ অক্টোবর ক্যাপ্টেন্স ডে প্যারেড হবে। এই অনুষ্ঠানে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়ক উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার থেকে বিশ্বকাপের খেলা শুরু হয়ে যাবে। প্রথম ম্যাচটা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে হবে। ২০১৯ সালে বিশ্বকাপ ফাইনালে এই দুটো দলই খেলতে নেমেছিল। অন্যদিকে আগামী ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...