Monday, April 6, 2026

এবার কাতারকে পিছনে ফেলে ছেলেদের রিলেতে সোনা জয় ভারতের

Date:

Share post:

নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জেতার ঠিক ৮ মিনিট পরেই ভারতের ছেলেরা ৪০০X৪ মিটার দৌড়ে সোনা জিতল। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশকে সোনা এনে দিলেন। জাতীয় রেকর্ড ভেঙে দিলেন তাঁরা। বুধবার রেস শেষ করেন ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।

বুধবার কাতারকে পিছনে ফেলে দিলেন রমেশরা। দৌড় শুরু করেছিলেন আনাস। তিনি পাঁচ নম্বরে শেষ করেন। ৪৩.৬০ সেকেন্ড সময় নেন তিনি। পরের দৌড় ছিল জাকোবের। তিনিই দেশকে সোনা জয়ের কাছে পৌঁছে দেন। পাঁচ নম্বরে থাকা ভারতকে এক নম্বরে নিয়ে চলে আসেন তিনি। সেই ধারা বজায় রাখেন আজমল এবং রাজেশ। সোনা জিতে নেয় ভারত। এই ইভেন্টে রুপো পায় কাতার এবং ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।

প্রসঙ্গত, এই বছর বিশ্ব অ্যাথলেটিক্সে রেকর্ড গড়েছিল ভারত। সেখানে ভারতের ছেলেরা রিলেতে ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে। বুধবার অল্পের জন্য সেই নিজেদের রেকর্ড ভাঙতে পারেনি ভারত।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...