Monday, April 6, 2026

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রায় ফাঁকা স্টেডিয়াম, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়ে গেল ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। প্রথম ম‍্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পায় নিউজিল্যান্ড। এদিন বিশ্বচ্যাম্পিয়নের হাতেই বোধন হয় বিশ্বকাপের। ২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাপ মুঠোয় নিয়েছিলেন। ১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত আরও একটি একদিনের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের যাবতীয় আলো কেড়ে নেন সেই সচিন তেন্ডুলকর।

দিন তিনেক আগেই সচিনকে এবারের বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর ঘোষণা করেছিল আইসিসি। বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে পা রাখেন সচিন। তারপর সেই ট্রফি রাখেন পোডিয়ামে। তাঁর পাশে তখন দাঁড়িয়ে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ জাভাগল শ্রীনাথ। যিনি বর্তমানে আইসিসির ম্যাচ রেফারি। পুরনো সতীর্থকে কাছে পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন সচিন। পাল্টা মাস্টার ব্লাস্টারকে জড়িয়ে ধরেন শ্রীনাথও।

এদিকে, বিশ্বকাপের টিকিট নিয়ে গত কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু এদিন মোতেরায় দেখা দেল সম্পূর্ণ উল্টো ছবি। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়ামে খুব বেশি হলে উপস্থিত ছিলেন মাত্র হাজার বিশেক দর্শক! এর আগে কোনও ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এত কম দর্শক ছিলেন কিনা, তা নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমতো গবেষণা শুরু হয়ে গিয়েছে। এত বড় স্টেডিয়ামে এত কম দর্শক! আক্ষরিক অর্থেই ফাঁকা দেখাচ্ছিল মোতেরাকে। সন্ধ‍ের পর অবশ্য দর্শক সংখ্যা কিছুটা বাড়ে। বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো হয়েছে মোতেরাকে। বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছে এই মাঠ।কিন্তু ফাইনাল বা ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে যে হাহাকার, তার ছিটেফোঁটাও এদিনের ম্যাচে দেখা যায়নি! যা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন:একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় নিউজিল্যান্ডের, ইংল‍্যান্ডকে হারাল ৯ উইকেটে

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...