Friday, April 3, 2026

দ্রুত তদন্ত না হলে বৃহত্তর আন্দোল.ন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পথে সরব বামেরা

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবার শহরের রাজপথে নামল বামেরা (CPIM)। বৃহস্পতিবার, বামেদের সিজিও কমপ্লেক্স (CGO Complex) অভিযান ছিল। বেলা গড়াতেই উল্টোডাঙার হাডকো মোড় থেকে মিছিল করে সিবিআই-র দফতরের সামনে পৌঁছে যান বাম নেতা কর্মীরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা। এদিনের মিছিল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গতিপ্রকৃতি নিয়ে চরম কটাক্ষ করেন বাম নেতারা। তাঁদের অভিযোগ, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ থাকা সত্ত্বেও একেবারেই ঠিকমতো তদন্ত করছে না ইডি, সিবিআই। যে কারণে একাধিক মামলা বহুদিন ধরে ঝুলে রয়েছে। পাশাপাশি হাই কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে থাকা একাধিক মামলার দ্রুত নিষ্পত্তির কথা বললেও সেদিকে কোনও ভ্রূক্ষেপই নেই। হাই কোর্টে একাধিক মামলা দায়ের হলেও কবে তার সুরাহা হবে তা নিয়ে সন্দিহান সকলেই।

তবে ইডি ও সিবিআইয়ের ‘অতিস্ক্রিয়তা’ নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা কর্মীরা। তবে শুধু বাংলা বললে ভুল হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। এবার ইডি ও সিবিআই-র তদন্তে ঢিলেমি নিয়ে শহরে বিক্ষোভ প্রদর্শন বামেদের। এদিন বাম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, ইডি-সিবিআই যে অপদার্থ তা ওরা প্রমাণ করেছে। ওদের জবাব দিতেই আমরা সিজিও কমপ্লেক্সের সামনে জড়ো হয়েছি। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা চাই, সব চোরদের শাস্তি দিতে হোক। তবে ইডি, সিবিআই যেভাবে তদন্ত চালাচ্ছে সেভাবে চলতে থাকলে কিছুই সম্ভব হবে না। পাশাপাশি তাঁর দাবি, কোনওভাবেই রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআইকে ব্যবহার করা যাবে না।

তবে বৃহস্পতিবার বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান আগে থেকেই ঠিক ছিল। সেই মতো এদিন বেলা বাড়তে বাড়তেই শহরের বিভিন্ন দিক থেকে মিছিল করে সিজিও কমপ্লেক্সের কাছে আসতে শুরু করেন বাম কর্মী, সমর্থকেরা। তবে এদিন সিজিও কমপ্লেক্সের একেবারে সামনে তাঁরা যাননি। ইডি, সিবিআইয়ের দফতর থেকে বেশ কিছুটা দূরে মঞ্চ তৈরি করা হয়। সেখানেই জমায়েত করেন বাম নেতা-কর্মীরা। তবে এদিন বামেদের কয়েকজন প্রতিনিধি সিজিও কমপ্লেক্সে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। পাশাপাশি বাম নেতৃত্বের হুঁশিয়ারি এর পরেও কাজ না হলে ‘চার্জশিট’ নিয়ে আসবেন তাঁরা।

 

 

 

 

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...