Tuesday, March 31, 2026

রাজভবন অভিযানের দিন কাকভোরে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি

Date:

Share post:

বাংলার মানুষের হকের টাকা চাইতেই ফের সক্রিয়ে হয়ে উঠল কেন্দ্রীয় সংস্থা। বৃহস্পতিবার কাকভোরে পুরনিয়োগ মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় এনফর্সমেন্ট ডিরেক্টরেটের দল। রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেলনগরের বাড়িতে তল্লাশি শুরু চালাচ্ছে ইডি আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর মোবাইল ফোনও। এছাড়া কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়ি-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

আরও পড়ুনঃ পলায়ন! তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাৎ এড়িয়ে আগামিকাল উত্তরবঙ্গের প্লাবন পরিদর্শনে রাজ্যপাল
বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ খাদ্যমন্ত্রীর মাইকেলনগরের বাড়িতে হানা দেয় ইডি। ৫টি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। রথীন বলেন, ‘‘এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি।মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে।’’

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...