Wednesday, April 8, 2026

বন্ধ ঘরে স্বামী-স্ত্রীর ঝু.লন্ত দে.হ উদ্ধারে চা.ঞ্চল্য!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর থানার (Srirampore Police Station) অন্তর্গত নেহেরু নগর কলোনিতে (Neheru Nagar Colony) স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতরা হল বিশ্বজিৎ দে (৫৭)ও সন্ধ্যা দে (৪৮)।এ দিন বন্ধ ঘরের দরজা ভেঙে পুলিশ বিশ্বজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে।ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল স্ত্রী সন্ধ্যা। বিশ্বজিৎ বীমা সংস্থার কর্মী ছিলেন বলে জানা যায়। দম্পতির বড় ছেলে আলাদা বাড়িতে থাকতেন। ছোট ছেলে অবশ্য মা-বাবার সঙ্গেই থাকতেন বলে জানা যায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণেই স্বামী স্ত্রীকে ভারী কিছু দিয়ে আঘাত করেছেন। এরপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন।

দম্পতির বড় বৌমা বলছেন গতকাল রাতেও সব স্বাভাবিক ছিল। কিন্তু সকালে শ্বশুর বা শাশুড়ির সঙ্গে ফোনে কথা বলতে না পেরে তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন দরজা বন্ধ। পাড়া-প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার হয়। কী কারণে এমন ঘটনা তার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...