Monday, March 16, 2026

‘পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ রয়েছে আমার’, বিএফসির কাছে ম‍্যাচ হারের পর বললেন কুয়াদ্রাত

Date:

Share post:

গতকাল অ‍্যাওয়ে ম‍্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। এই হারের ফলে শূন্য হাতে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। বুধবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও, তিন পয়েন্ট হাতছাড়া করেছে লাল হলুদ। ম‍্যাচ হারলেও দলের দাপুটে পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ। তবে বিএফসি-কে দেওয়া পেনাল্টি নিয়ে খুশি নন কুয়াদ্রাত।

ম‍্যাচ শেষে কুয়াদ্রাত বলেন,” আমার ভাল লাগছে যে, আমরা আজ সব দিক থেকেই আধিপত্য বিস্তার করেছি। বেঙ্গালুরু যেখানে চারটে শট মেরেছে, সেখানে আমরা ১২টা শট মেরেছি। এর মধ্যে দুটো শট আমরা লক্ষ্যে রাখতে পেরেছি। এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। তবে আমার দলের ছেলেদের কোনও দোষ দেব না। তাদের চাপে ফেলতেও চাই না আমি। সমর্থকদের এবং আমাদেরও সবাইকে বুঝতে হবে, ফুটবলে এ রকমই। বক্সের মধ্যে কে কী রকম খেলছে, তার ওপর নির্ভর করে সব কিছু। ওরা দুটো শট গোলে রেখেছে, দুটো থেকেই গোল পেয়েছে। আমরা কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করেছি। সুনীল আজ খুবই স্মার্টগেম খেলেছে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সন্দেহ রয়েছে আমার। আমাদেরও এই ম্যাচে ও গত ম্যাচে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। এই দুটো পেনাল্টি পেলে হয়তো আমরা অন্য জায়গায় থাকতাম।”

প্রতিটা ম‍্যাচে দলের খেলোয়াড়রা যে গোলের সুযোগ তৈরি করতে পারছেন, এতেই সন্তুষ্ট লাল-হলুদ কোচ। এই নিয়ে কুয়াদ্রাত বলেন,”ফুটবলে সুযোগ তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতি ম্যাচেই অনেক সুযোগ তৈরি করছি। দলের ছেলেরা যে আমাদের পরিকল্পনা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী খেলতে পারছে, এতে আমি খুশি। সুযোগ তৈরি হতে থাকলে গোলও আসবে।”

আরও পড়ুন:বিশ্বকাপের মাঝে বিশেষ ঘোষণা, দর্শকদের জন‍্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা BCCI-এর

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...