Friday, June 26, 2026

ভাঙন অব্যাহত এনডিএতে!তামিলনাড়ুর পর এ বার অন্ধ্রেও চন্দ্রবাবুর পাশে অভিনেতা পবন

Date:

Share post:

ফের ধাক্কা খেল এনডিএ-তে। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুর দল তেলেগু দেশম পার্টি(টিডিপি)-র সঙ্গে জোট বাঁধার কথা জানিয়েছিল। এ বার তেলুগু অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের দল জনসেনা পার্টি আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছাড়ার কথা ঘোষণা করল।

আরও পড়ুনঃ “আমাদের একসঙ্গে দেখে ওরা উদ্বিগ্ন”! মুচকি হেসে এনডিএ বৈঠককে খোঁচা মমতার
বৃহস্পতিবার পবন জানিয়েছেন, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসকে হারানোর জন্য আগামি বিধানসভা ভোটে টিডিপির সঙ্গে জনসেনা আসন সমঝোতা করবে। পাশাপাশি তিনি এও বলেন, ‘‘অন্ধ্রের উন্নয়নের জন্য সরকার বদল জরুরি। তাই এনডিএ ছেড়ে আমরা টিডিপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ পবনের এই সিদ্ধান্তে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর সঙ্গে পবনের সমঝোতার সিদ্ধান্ত তেলেগু রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
পবনের দাদা চিরঞ্জীবীও তেলেগু চলচ্চিত্রের একটি জনপ্রিয় মুখ। ২০০৯-এ ভোটের ঠিক আগে নিজের দল প্রজারাজ্যম পার্টি গড়ে বিধায়ক হয়েছিলেন তিনি। পরে কংগ্রেসে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হন। তবে দাদার সঙ্গে প্রজারাজ্যম পার্টির প্রচার করলেও পবন কখনও কংগ্রেসে যোগ দেননি। ২০১৯-এ বিধানসভা ভোটের আগে জনসেনা গড়ে আলাদা ভাবে লড়েছিলেন। কিন্তু দু’টি কেন্দ্রে লড়েও বিধায়ক হতে পারেননি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...