Monday, April 6, 2026

গত দু’বছরে ১১ জনের উপর হা.মলা! হোয়াইট হাউস থেকে সরানো হল বাইডেনের পোষ্যকে

Date:

Share post:

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর থেকে গত দু’বছরে মোট ১১ জনের উপর হামলা চালিয়েছে জো বাইডেনের পোষ্য কুকুরটি। আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের পাশাপাশি ডেলাওয়ারের পারিবারিক বাড়িতেও তাঁর নিরাপত্তারক্ষী এবং গোয়েন্দা আধিকারিকদের উপর হামলা চালিয়েছে তাঁর পোষ্য কুকুর ‘কমান্ডার’। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিলেন বাইডেন। কী সেই সিদ্ধান্ত?

আরও পড়ুনঃ উপস্থিত থাকছেন না জো বাইডেন, বাতিল হল কোয়াডের বৈঠক
একের পর এক ঘটনার জেরে শেষ পর্যন্ত দু’বছর বয়সি ওই জার্মান শেপার্ডটিকে হোয়াইট হাউস থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন। বুধবার আমেরিকার প্রেসিডেন্টের দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে বলে খবর।
গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সি জার্মান শেফার্ড কমান্ডার কামড়ে দিয়েছিল। সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ওই গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল।
প্রসঙ্গত, বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সময় হোয়াইট হাউসে কোনও সারমেয় ছিল না। কিন্তু ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে দুই জার্মান শেপার্ড পোষ্য, চ্যাম্প ও মেজরকে নিয়ে নিজের সরকারি বাসভবনে প্রবেশ করেছিলেন ট্রাম্প। সরকারি ভাবে তাদের ‘ফার্স্ট ডগ অব আমেরিকা’-র তকমাও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই তালিকায় ঠাঁই পায় কমান্ডার। তবে নিরাপত্তারক্ষীদের উপর হামলার জেরে হোয়াইট হাউস থেকে সরানো হচ্ছে কমান্ডারকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...