Thursday, June 25, 2026

চার ঘণ্টার জন্য বৃহস্পতিবার ব.ন্ধ থাকবে পুরীর শ্রীমন্দির!

Date:

Share post:

পুরীর বেড়াতে গিয়ে যদি দেখেন জগন্নাথ দর্শন করতে পারবেন না, কেমন লাগবে? লক্ষ্মীবারেই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা এখনই বাতিল করুন। আসলে এদিন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে পুরীর শ্রীমন্দির। সে সময় কোনও পুণ্যার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের অন্দরে।একটি বিশেষ প্রথার জন্য বৃহস্পতিবার পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার জনসাধারণের জন্য বন্ধ রাখা হবে এদিন। মন্দির কমিটি জানিয়েছে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে জগন্নাথ দর্শন।

শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দ্বাদশ শতকের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে পালিত হবে ‘বানাকা লাগি’ আচার। এই বিশেষ পুজোর আচার অনুযায়ী, নয়া রূপে সজ্জিত হবেন ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা। এই সাজানোর কাজ করেন উচ্চবর্ণের সেবায়েতরা। তাঁদের বলা হয় ‘দত্ত মহাপাত্র’।
দত্ত মহাপাত্র বর্ণের সেবায়েতরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তিতে শৃঙ্গারের কাজ করার জন্য প্রস্তুত। ১২ শতাব্দীর মূর্তিগুলিকে সাজিয়ে তুলবেন তাঁরা।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...