Wednesday, June 24, 2026

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৮ অক্টোবর বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রিয়ায়। তবে তার আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল।

রবিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। তার আগে বৃহস্পিবার নিজেদের অনুশীলন সারে রোহিত শর্মারা। যদিও সেই অনুশীলনে গিলই অনুপস্থিত ছিলেন। তখন থকেই তৈরি হয়েছিল সংশয়। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার শুভমন গিলের রক্ত পরীক্ষা করা হয়। তা থেকেই জানা যায় যে তিনি ডেঙ্গি আক্রান্ত। এরপর থেকে তিনি চিকিৎসাধীন আছেন। শুক্রবার ফের গিলের রক্ত পরীক্ষা করা হবে। এরপর টেস্টের ফলাফলের ওপর নির্ভর করবে তিনি রবিবারের ম্যাচে মাঠে নামতে পারবেন কি না।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছেন শুভমন। শুভমন না খেললেন রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন কে এল রাহুল। জানা যাচ্ছে  চেন্নাই বিমানবন্দরে শুভমনের মুখে একটি সার্জিক্যাল মাস্ক দেখা গিয়েছিল। সূত্রের খবর, ঈশান কিষাণ নেটে লম্বা ব্যাটিং করেছেন এবং গিলের পরিবর্তে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ফাইনালে রুতুরাজরা, সেমিফাইনালে বাংলাদেশকে হারাল ৯ উইকেটে

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...