Saturday, April 4, 2026

রণবীরের পর এবার শ্রদ্ধা কাপুরকে স.মন পাঠাল ইডি!

Date:

Share post:

মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতিতে (Mahadev Betting App Scam) একের পর এক বলিউড তারকার নাম জড়াচ্ছে। সানি লিওনি, রণবীর কাপুরের পর এবার নাম জড়ালো বি টাউনের এই মুহূর্তের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor)। কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়েছে আজকেই ইডি (ED) দফতরে হাজিরা দিতে হবে নায়িকাকে। গতকাল কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

মহাদেব বেটিং অ্যাপের তদন্তে ইডির স্ক্যানারে প্রায় ১০০ জন রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বলিউড অভিনেতাও রয়েছেন বলে আগেই শোনা গেছিল। বেটিং অ্যাপ ও দুর্নীতির ‘মাথা’ সৌরভ চন্দ্রশেখরের বিলাসবহুল বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা তারকারা। এবার একে একে তাঁদের ডাক পড়তে শুরু করেছে। দুদিন আগেই নোটিশ পাঠানো হয় ঋষিপুত্র রণবীর কাপুরকে। যদিও আজকে তিনি হাজিরা দিচ্ছেন না বলে, আগেই জানিয়েছেন। কিন্তু শক্তি কাপুরের কন্যা কী করবেন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...