Tuesday, June 23, 2026

মুম্বইয়ের বহুতলে বিধ্বং.সী অ.গ্নিকাণ্ড! ঝল.সে মৃ*ত অন্তত ৭, আহ*ত বহু

Date:

Share post:

শুক্রবার কাকভোরে মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু। মুম্বইয়ের গোরেগাঁও এলাকার একটি সাততলা বিল্ডিংয়ে আগুন লেগে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। আহতদের মোট ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ টানা সাড়ে ১৯ ঘণ্টা চলল তল্লাশি!মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী তথ্য পেল ইডি?
মুম্বই পুলিশ জানিয়েছে, গোরেগাঁওয়ের বহুতলে আগুন লাগার ঘটনায় ৪৬ জন আহত ছিলেন। এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে এক জন পুরুষ এবং বাকিরা মহিলা বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ২৮ জন মহিলা।
স্থানীয়্রা জানিয়েছেন, শুক্রবার ভোর ৩টে ৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকা পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েক জন আবাসিক বহুতলের ছাদে উঠে যান।দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি বহুতলের বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালান দমকল আধিকারিকরা।সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...