Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচের মহড়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিদের গায়ে কমলা জার্সি। বৃহস্পতিবার চিপকে ভারতীয় দলের অনুশীলনে ক্রিকেটারদের পরনে বিখ্যাত ডাচ-কমলা জার্সি দেখে অনেকেই চমক গিয়েছেন।

২) বিশ্বকাপের প্রথম ম‍্যাচেই ফাঁকা স্টেডিয়াম। বিশ্বকাপের টিকিট নিয়ে গত কয়েকদিন ধরেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু বৃহস্পতিবার মোতেরায় দেখা দেল সম্পূর্ণ উল্টো ছবি। ১ লক্ষ ৩০ হাজারের স্টেডিয়ামে খুব বেশি হলে উপস্থিত ছিলেন মাত্র হাজার বিশেক দর্শক।

৩) একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পেল নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের চ‍্যাম্পিয়ন দল ইংল‍্যান্ডকে ৯ উইকেটে হারাল কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং কনওয়ে এবং রচিন রবিন্দ্র। কনওয়ে ১৫২ রানে অপরাজিত। রচিন রবিন্দ্র অপরাজিত ১২৩ রানে।

৪) ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়াল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ-এর তরফে জানান হল আরও দু’বছরের জন‍্য স্টিম‍্যাচের সঙ্গে চুক্তি বাড়ানো হল।

৫) অবশেষে আশঙ্কাই সত‍্যি হল। স্থগিত রাখা হল
২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। এমনটাই জানাল লিগের আয়োজক এফএসডিএল। তবে ২৮ অক্টোবরের বদলে ডার্বি কবে আয়োজন করা হবে, সেটা অবশ্য জানানো হয়নি আইএসএল-এর আয়োজকদের তরফ থেকে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...