Wednesday, April 1, 2026

টানা সাড়ে ১৯ ঘণ্টা চলল তল্লাশি!মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী তথ্য পেল ইডি?

Date:

Share post:

রাজভবন অভিযানের দিনই বৃহস্পতিবার প্রায় কাকভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোনটিকেও। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। মাঝে ইডি আধিকারিকরা সাংবাদিকদের জানান, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন। কোনও প্রমাণ জোগাড় করতে না পেরে খালি হাতেই ফিরতে হয় ইডিকে।এমনকি তল্লাশি শেষে মধ্যরাতে ইডি আধিকারিকদের রথীন ঘোষের বাড়ি থেকে অসুবিধা হচ্ছে দেখে নিজে দাঁড়িয়ে তাঁদের বাইরে বেরোতে সহযোগিতা করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ রাজভবন অভিযানের দিন কাকভোরে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি
বৃহস্পতিবার রাত পৌনে ২টোয় ইডির দল তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বলেন, “ইডি আধিকারিকেরা আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি। তবে পুরসভায় নিয়োগ নিয়ে তাঁদের ধারণায় অনেক গন্ডগোল আছে।আমি এই বিষয়ে একটি বই দিয়ে ওদের সাহায্য করেছি।” তিনি আরও বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি। আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি আধিকারিকেরা।” নিয়োগ সংক্রান্ত কোনও নথি তাঁর বাড়ি থেকে পাওয়া যায়নি বলেও দাবি করেছেন খাদ্যমন্ত্রী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তেই এই হানা। পাঁচটি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকেরা। দীর্ঘ দিন ধরে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। সেই সূত্র ধরেই টানা সাড়ে ১৯ ঘণ্টা ধরে মন্ত্রীর বাড়িতে চলে তল্লাশি।

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...