Thursday, May 14, 2026

সারারাত আমায় লকআপের বাইরে রেখেছে ইডি: আদালতে বিস্ফোরক সঞ্জয় সিং

Date:

Share post:

আদালতে ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সঞ্জয় সিং(Sanjay Singh)। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডি-র বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন, সারা রাত লকআপের বাইরে তাঁকে ঘুমাতে বাধ্য করেছে ইডি। গ্রেফতারির পর ইডি(ED) হেফাজতে সঞ্জয় সিংকে রাখা হলেও ইডি-র সদর দফতর থেকে তুঘলক রোড থানায় স্থানান্তর করা হয় তাঁকে। এর বিরোধিতায় আদালতে অভিযোগ করেছিলেন সঞ্জয়। সেই মামলাতেই এদিন আদালতে বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির সাংসদ। শুধু তাই নয়, ইডি তাঁর উপর শারীরিক নির্যাতন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাউজ অ্যাভিনিউ কোর্টের সঞ্জয় সিংয়ের আইনজীবী বলেন, আমরা যখন সঞ্জয় সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তিনি বলেন, ইডি তাঁকে লকআপের বাইরে ঘুমোতে বাধ্য করেছে। লকআপে কীটনাশক দেওয়ার কারণে এমনটা করা হয়েছে বলে সঞ্জয় সিংকে বলা হয়। সঞ্জয় সিংয়ের অভিযোগে বিচারক সঞ্জয় সিংকে বদলি করা হয়েছে কিনা জানতে চাইলে ইডির আইনজীবী বলেন, না, এখনও নয়। নিজের আবেদনে সঞ্জয় সিং ইডি-র সদর দফতর থেকে তুঘলক রোড থানায় স্থানান্তরের বিরোধিতা করেছিলেন। এপ্রসঙ্গে ইডির তরফে জানানো হয়, ইডি তুঘলক রোড থানায় স্থানান্তর করতে চেয়েছিল কারণ ইডি সদর দফতর সহ লকআপে কীটনাশক স্প্রে করতে চেয়েছিল।

সঞ্জয় সিংয়ের দাবি, অন্য কোথাও স্থানান্তরিত না করে তাঁকে ইডি সদর দফতরেই জিজ্ঞাসাবাদ করা হোক এবং সেখানেই রাখা হোক। সঞ্জয় সিং-এর আইনজীবী বলেন, সদর দফতরে একটি মাত্র লকআপ আছে ইডি কি আমাদের সঙ্গে রসিকতা করছে। সঞ্জয় সিংয়ের আরও আইনজীবী বলেন, ইডি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। যদিও পাল্টা ইডি আইনজীবী বলেন, সঞ্জয় সিংয়ের আইনজীবী যদি রাজনৈতিক বক্তব্য দিতে চান তবে তিনি আদালতের বাইরে সাংবাদিক সম্মেলন করতে পারেন। সবশেষে ইডি আদালতকে জানায়, কীটনাশকের কাজ শেষ হয়েছে এবং আমরা সঞ্জয় সিংকে অন্য কোথাও স্থানান্তর করছি না।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...