Tuesday, March 17, 2026

‘চ্যালেঞ্জের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া’, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে বললেন কামিন্স

Date:

Share post:

আজ বিশ্বকাপের অভিযান শুরু অস্ট্রেলিয়ার। বিশ্বকাপের প্রথম ম‍্যাচে নামার আগে ভারতীয় বোলারদের নিয়ে বিশেষ চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতকে কার্যত সতর্ক করে মেগা ম্যাচের আগের দিন কামিন্স জানিয়েছেন, চিপক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া।

সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেন, “কোনও সন্দেহ নেই, সাদা বলের ক্রিকেট আমরা অনেক খেলেছি ভারতে। শুধু অস্ট্রেলিয়ার হয়ে নয়, আইপিএলেও। গত ১০ বছরে আমি সম্ভবত ভারতেই বেশি সীমিত ওভারের ম্যাচ খেলেছি, যতটা না অস্ট্রেলিয়ায় খেলেছি। গত কয়েক বছরে আমরা ভারতের বিরুদ্ধে এখানে প্রচুর ওয়ান ডে ক্রিকেট খেলেছি। সেটাই আমাদের ইতিবাচক রাখছে।”

রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারতের স্পিন আক্রমণ নিয়ে কামিন্স বলেন, “ভারতের বোলিং লাইন আপ খুব ভাল। বিশেষ করে এখানে চেনা কন্ডিশনে। ওদের বোলারদের বিরুদ্ধে লড়াইটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে ওদের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে আমাদের। তাই আমাদের ব্যাটারদের নিজস্ব পরিকল্পনা রয়েছে ভারতীয় স্পিনারদের নিয়ে। অনেক ক্ষেত্রে আমরা সাফল্য পেয়েছি, আবার ওরাও ভাল বোলিং করেছে আমাদের বিরুদ্ধে।”

রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের অভিযানে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স। অস্ট্রেলীয় অধিনায়ক মনে করছেন, বিশ্বকাপে মাঝের ওভারগুলো খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কামিন্সের কথায়, “কখনও পিচে যদি বল স্যুইং না করে বা না ঘোরে, মাঝের ওভার গুলোতে বিপক্ষ ব্যাটারের উপর চাপ বাড়িয়ে উইকেট তুলতে হবে। এই জায়গায় নেতৃত্বের পরীক্ষা। সেটা আমি উপভোগও করব।”

আরও পড়ুন:আজ বিশ্বকাপের মহারণ শুরু ভারতের, সামনে অস্ট্রেলিয়া

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...