Friday, June 19, 2026

ধ.র্নায় অনড় অভিষেক, ‘চাপে পড়ে’ পাহাড় থেকে তড়িঘড়ি কলকাতা ফিরছেন রাজ্যপাল

Date:

Share post:

চাপে পড়েছেন রাজ্যপাল! তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে শনিবার কথা বলার ১২ঘণ্টার মধ্যেই কলকাতায় আসার কথা ঘোষণা সিভি আনন্দ বোসের (C V Anand Bose)। অথচ শনিবার, পাহাড়ে কোনও কর্মসূচি না থাকা সত্ত্বেও সেখানে বসে ছিলেন তিনি। সেদিন তাঁর একটাই কর্মসূচি ছিল  তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করা। এই আচরণকে জমিদারি বলে বারবার তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, কলকাতায় ফেরার আগে কালিম্পংয়ে দাঁড়িয়ে রাজ্যপাল বোস অবশ্য বললেন বঞ্চিতদের সঙ্গে দেখা করতে চান বলেই কলকাতা ফিরছেন। রাজনৈতিক মহলের মতে, অভিষেকের অনড় মনোভাব আর ধর্নার ফলেই ফিরছেন রাজ্যপাল।

এদিন সকালে বিপর্যস্ত কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা পরিদর্শনে যান আনন্দ বোস। সেখান থেকে দার্জিলিং ফিরে মধ্য়াহ্নভোজের পরে বাগডোগরা বিমানবন্দর যাওয়ার কথা ছিল। তবে সূত্রে খবর, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে তিস্তা বাজার থেকে সরাসরি বাগডোগরা বিমানবন্দরে হয়ে কলকাতা ফিরছেন রাজ্যপাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ফিরে বঞ্চিতদের থেকে সরাসরি অভিযোগ শুনবেন। তার পর শুধু কেন্দ্র নয়, প্রয়োজনে সব পক্ষের সঙ্গে কথা বলবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

শনিবার কোনও কর্মসূচি না থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূলের তিন প্রতিনিধি-কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং প্রদীপ মজুমদার। বৈঠক থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যা জানান, কলকাতায় ফিরেই অভিষেকের সঙ্গে দেখা করবেন বলেছেন রাজ্যপাল। দিল্লির দরবারেও বাংলার বঞ্চনার কথা তুলে ধরবেন। তবে একই সঙ্গে আনন্দ বোস জানান, যদি রাজনৈতিক বাধ্যবাধকতা না থাকে। পরে, এই কথা প্রসঙ্গে ধর্নামঞ্চ থেকে আনন্দ বোসকে নিশানা করেন অভিষেক।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...