Friday, June 26, 2026

ছাত্রীদের পোশাক বদলের ছবি তুলে কাঠগড়ায় দিল্লি আইআইটির সাফাই কর্মী!

Date:

Share post:

ফের শিরোনামে  দিল্লি আইআইটি।এবার কাঠগড়ায় সাফাই কর্মী। লুকিয়ে লুকিয়ে মেয়েদের পোশাক বদলের ভিডিও তোলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অন্তত ১০ জন ছাত্রী অভিযোগ জানিয়েছেন।যদিও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। পুলিশে খবর দেওয়া হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত ২০ বছরের তরুণ সাফাই কর্মীকে।

অভিযোগ, প্রতিষ্ঠানে ফেস্ট চলাকালীন এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজের কয়েকজন ছাত্রী। তাঁরা শৌচাগারে ঢুকে পোশাক বদল করেছিলেন। তখনই সেই দৃশ্যের ভিডিও তুলে নেয় অভিযুক্ত। পরে মেয়েরা আইআইটি কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। পরে স্থানীয় কিষানগড় থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশি তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে দিল্লি আইআইটি তীব্র ক্ষোভপ্রকাশ করেছে এই ঘটনায়। জানিয়ে দিয়েছে, অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতিই নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...