Sunday, June 14, 2026

যাদবপুরের সেই অ.ভিশপ্ত মেইন হস্টেলে সিসিটিভি বসানোর প্রক্রিয়া শুরু

Date:

Share post:

অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) মেইন হস্টেলের (Main Hostel) গেটে সিসিটিভি (CCTV) বসানোর প্রক্রিয়া শুরু হল। সিসিটিভি বসানোর জন্য বিশেষ পিলার পোঁতা হয়েছে যাদবপুর থানা সংলগ্ন বিশ্ববিদ্যালয় হস্টেলের মেনই গেটের সামনে। জানা গিয়েছে, এই পিলারে দুই ধরনের সিসিটিভি বসবে। এক ধরণের সিসিটিভি, যার মাধ্যমে কে বা কারা ঢুকছে বা বেরোচ্ছে সেই বিষয়টার উপরে নজরদারি রাখা হবে। অন্য সিসিটিভি দিয়ে যে সমস্ত গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে সেই বিষয়ে তথ্য সংগৃহীত হবে। গাড়ির নম্বর সংরক্ষিত হবে।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের এই মেইন হস্টেলে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর এবং র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। সেই অভিশপ্ত রাতে মেইন হোস্টেলে অনেক পাস আউট অর্থাৎ প্রাক্তন ছাত্র ছিল। এমনকি ঘটনা ঘটার পরে তা ধামাচাপা দিতে মেইন হস্টেলের গেট তালা দিয়ে আটকে দেওয়া হয়েছিল যাতে পুলিশ ভিতরে ঢুকতে না পারে।

তখন থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেতে শুরু করে ইউজিসি’র নিয়ম থাকলেও কেন হস্টেলের গেটে বা ভেতরে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। অবশেষে মেইন হস্টেলের গেটে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হল। এর আগে ক্যাম্পাসেও সিটিটিভি বসানোর কাজ শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...