Monday, March 16, 2026

বিশ্বকাপে নতুন পুরস্কার চালু ভারতীয় দলের, প্রথমেই পেলেন এই তারকা ক্রিকেটার

Date:

Share post:

গতকালই জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে হারায় রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল। তাদের দুরন্ত ইনিংসের জন‍্য ম‍্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচের পরই পুরস্কার পেলেন কোহলি। তবে ব‍্যাটিং-এর জন‍্য নয়, ফিল্ডিং-এর জন‍্য দলের থেকে বিশেষ পুরস্কার পেলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম‍্যাচে দুরন্ত ক‍্যাচ ধরে নতুন নজির গড়েছেন বিরাট কোহলি। এবারের বিশ্বকাপে এই নতুন পুরস্কার দেওয়া শুরু করেছে ভারতীয় ম্যানেজমেন্ট। প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে এই পুরস্কার দেওয়া হবে। সেটি দেখতে অনেকটা সোনার পদকের মতোই।

আরও পড়ুন:বিরাট প্রশংসা গম্ভীর, তিক্ততা ভুলে কোহলিকে নিয়ে কী বললেন গৌতম?

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, প্রথমে কথা বলছেন দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, “এবারই আমরা এই পুরস্কার চালু করেছি। দলের ফিল্ডিং কোচ টি দিলীপ সেই পুরস্কার দেবে। এবার বাকিটা দিলীপ বলবে।” আর তারপরে দলের ফিল্ডিং কোচ দিলীপ বলে “আজ দলের ফিল্ডিং খুব ভাল হয়েছে। ঈশান কিষাণ খুব ভাল ফিল্ডিং করেছে। শ্রেয়স ভাল ক্যাচ ধরেছে। কিন্তু শুধুমাত্র একটা ক্যাচের জন্য এই পুরস্কার নয়, গোটা ম্যাচ জুড়ে ভাল ফিল্ডিং করলে তবেই এই পুরস্কার পাওয়া যাবে। এই ম্যাচের পরে এই পুরস্কার পাচ্ছে বিরাট। একথা শোনার পরে দেখা যায়, বিরাট হাত নাড়তে নাড়তে এগিয়ে আসেন। তাঁর গলায় পদক পরিয়ে দেন দিলীপ। তারপরে নিজের পদক কামড়ে উল্লাস করতে দেখা যায় তাঁকে। যেন সোনা জিতেছেন তিনি।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...