Sunday, April 5, 2026

ভূ.মিকম্প বি.ধ্বস্ত আফগানিস্তানে মৃ.ত্যু ছাড়ালো ৪০০০!

Date:

Share post:

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। আহত বহু। আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, প্রায় ২০টি গ্রামে, ১ হাজার ৯৮০ থেকে ২ হাজারটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।

সোমবার ভূমিকম্প কবলিত হেরাতের বিভিন্ন জায়গায় যায় আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মহম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে একটি দল। একইসঙ্গে চিন ২ লক্ষ মার্কিন ডলারের সাহায্য ঘোষণা করেছে আফগানিস্তানের জন্য।

গত শনিবার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত প্রদেশ থেকে ৪০ কিমি উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। এই মুহূর্তে ভূমিকম্প বিধ্বস্ত সে দেশে ৩৫টি উদ্ধারকারী দলের প্রায় হাজার জন উদ্ধারকার্যে নেমেছেন। তবে দুর্গম এলাকাগুলিতে উদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...