Thursday, June 18, 2026

 ইজরায়েলে গবেষণা করছে ছেলে বৌমা, উত্তরপাড়ায় দুশ্চিন্তায় বৃদ্ধ মা বাবা

Date:

Share post:

ইজরায়েলের হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি।সোমোদয় হাজরা তার স্ত্রী জয়ীতা দত্ত হাজরা ও তাদের তিন বছরের মেয়ে সিন্ধুরা। তাদের নিয়ে চিন্তিত সোমোদয়ের মা বাবা।
সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয় শঙ্কর হাজরা, মা গৃহবধূ সোমা হাজরা।দু সপ্তাহ আগে ছেলের কাছ থেকে ফিরেছেন।সেসময় যুদ্ধের কিছু ছিলনা।হাইফা শহরে এখনও যুদ্ধের আঁচ লাগেনি।তবে স্কুল কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে।তবে সোমোদয়দের বিশ্ববিদ্যালয় খোলা আছে।সেখানে গবেষণার কাজ চলছে।

স্নায়ূতন্ত্র বিষয়ে গবেষণা করেন স্বামী স্ত্রী।সোমোদয় ইজরায়েল থেকে ভিডিও কলে জানান,সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে।বাহাত্তর ঘণ্টার জন্য জল, খাবার, পোষাক মজুত করে রাখতে বলা হয়েছে।
সোমোদয় জয়ীতা হাইফার টেকনিয়ন আইআইটি তে গবেষণা করছেন।কালিপুজোর আগে ৯ নভেম্বর উত্তরপাড়ায় আসার টিকিট কাটা আছে ছেলে বৌমার।তার আগেই ফেরার চেষ্টা করছে তারা।

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...