Thursday, June 18, 2026

ভারতীয়রা ইজরায়েলের পাশে আছে: নেতানিয়াহুকে ফোনে জানালেন মোদি

Date:

Share post:

ইজরায়েলের(Israel) মাটিতে হামাসের হামলায় বিপুল রক্তক্ষরণ সামলে নিয়ে পাল্টা মার দিতে শুরু করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু(Benjamin Netanyahu)। ইজরায়েলের পাশে ভারত যে রয়েছে সে বার্তা আগেই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার হামলার চতুর্থ দিনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন পাওয়ার পর ফের সেকথা জানিয়ে দিলেন মোদি।

মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন করেন মোদিকে। ভারতের প্রধানমন্ত্রীকে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা জানান তিনি। এর পরেই এক্স হ্যান্ডেলে মোদি পোস্ট করেন, “ফোন করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এই খারাপ সময়ে ইজরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়াচ্ছে ভারতের মানুষ। ভারত দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে।” বস্তুত মোদির এই মন্তব্য ভারত সরকারের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা। যদিও শনিবার ইজরায়েলের মাটিতে প্যালেস্টাইন(Palestine) জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার খবর প্রকাশ্যে আসার পরই এই ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের মন ও প্রার্থনা নিরীহ সাধারণ মানুষ এবং তাঁদের পরিবারের সঙ্গে রয়েছে। এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”

এদিকে মঙ্গলবার সকালে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, “হামাসকে এমন জবাব দেওয়া হবে যে মধ্য প্রাচ্যের নকশা বদলে যাবে। এই প্রত্যুত্তর এমন হবে যা ইজরায়েলের শত্রুরা কয়েক দশক ধরে মনে রাখবে।” মঙ্গলবার তেল আভিভ থেকে নেতানিয়াহু আরও বলেন, “আমরা এই লড়াই শুরু করিনি। তবে শেষ আমরাই করব। হামাস জানে না তারা কি ঐতিহাসিক ভুল করেছে। শিশু, মহিলা ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করেছে তারা।”

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...