Friday, May 8, 2026

হামাসের হামলা গোয়েন্দাদের পাশাপাশি প্রযুক্তিগত ব্যর্থতা: বিস্ফোরক ইজরায়েলের প্রাক্তন সেনাকর্তা

Date:

Share post:

ইজরায়েলের বুকে হামাসের অতর্কিত হামলায় ও পাল্টা হামলায় শনিবার থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গিয়েছে। তবে ইজরায়েলের মাটিতে এই হামলা শুধুমাত্র ইজরায়েলের গোয়েন্দাদের ব্যর্থতা নয় একইসঙ্গে এটি প্রযুক্তিগত ব্যর্থতাও। এমনটাই দাবি করলেন ইজরায়েলের প্রাক্তন সেনা কর্তা তথা গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আমোস ইয়াদলিন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মেজর জেনারেল আমোস ইয়াদলিন বলেন, হামাসের এই আকস্মিক হামলা ৯/১১ বা পার্ল হারবারের মতো একটি “অতর্কিত আক্রমণ”। তিনি আরও বলেন, হামাসও আইএসআইএসের মতো একটি জঙ্গি সংগঠন, তবে নৃশংসতার দিক থেকে এরা আরও নির্মম। আমোস ইয়াদলিন জানান, “এরা নারী ও শিশুদের চরম নির্মমভাবে হত্যা করছে, যা ইজরায়েল কোনওভাবেই সহ্য করবে না।” এই ধরনের হামলার আগাম কোনও পূর্বাভাস ইজরায়েলি গোয়েন্দাদের তরফে না আসার বিষয়ে বলতে গিয়ে ইয়াডলিন বলেন, “যুদ্ধ শেষ হওয়ার পর এই বিষয়টির তদন্ত হওয়া উচিত। আগাম কোনও সংকেত পাওয়া যায়নি, সেন্সর সব বন্ধ ছিল, যার ফলাফল দাঁড়াল ভয়াবহ ধ্বংসলীলা।”

গোয়েন্দা বিভাগের এই বড় ব্যর্থতার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে দায়ী করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেন, “দেশের নেতৃত্বদের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করতে পারবেন না আপনি, কারণ দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপরই বর্তায়। উনি জাতীয় নিরাপত্তাকে উপেক্ষা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী, বিশ্লেষক এবং আমার সতর্কবার্তাকে গুরুত্ব দেননি।” ইজরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হামাসকে যারা সমর্থন যোগাচ্ছে তাঁদের সম্পর্কে প্রশ্ন করা হলে, আমোস ইয়াদলিন ইরান, সিরিয়া এবং হিজবুল্লাহর দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, “হামাস সম্পূর্ণরূপে ইরানের নির্দেশ মেনে কাজ করে না ঠিকই, তবে তারা ইরান থেকে প্রচুর অর্থ ও অস্ত্র পাচ্ছে। হামাসের আচরণ আইএসআইএস-এর মতোই, তবে তারা আরও নিষ্ঠুর। এবং ISIS এর চেয়ে আরও নির্মম।”

প্রাক্তন সেনাকর্তা আরও বলেন, ইজরায়েল অতীতে হামাসের হামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে রুখে দিয়েছে। প্রাক্তন মেজর জেনারেল বলেন, “আমরা মাটির নিচে ৩০-৪০ মিটার পর্যন্ত প্রাচীর বানিয়েছি। আগাম সতর্কবার্তা সম্পন্ন প্রযুক্তির জেরে দীর্ঘ এবং স্বল্প পাল্লার যে কোনও রকম রকেট হামলা রুখে দিতে সক্ষম। আমাদের কাছে বিশ্বের সেরা অ্যান্টি-রকেট সিস্টেম রয়েছে আয়রন ডোম। হামাস যখন বুঝতে পারলো রকেট হামলায় কোনও ফল হবে না এবং সুড়ঙ্গ ব্যবহার করা যাবে না তখনই ওরা রণনীতি বদলে ফেলে। আর এখানেই ইজরায়েল ব্যর্থ হয়েছে। হামাস এমন কৌশল গ্রহণ করেছে যাতে ইজরায়েল পিছিয়ে পড়ে। এখন ওরা যুদ্ধ চায়। এবং ওরা যুদ্ধ করবে।” এছাড়াও প্রতিবেশী মুসলিম দেশগুলির সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক অবস্থান প্রসঙ্গে প্রাক্তন সেনা কর্তা বলেন, “আমরা একটি শান্তিপ্রিয় দেশ। মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু কেউ যদি আমাদের দমন করার চেষ্টা করে, ইসরায়েল জানে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়।”

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...