Monday, April 6, 2026

কামদুনি নিয়ে সস্তার রাজনীতি করছে শুভেন্দু,কটাক্ষ কুণালের

Date:

Share post:

কামদুনি মামলায় গত সপ্তাহে রায়দান করেছে কলকাতা হাইকোর্ট।মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিভিশন বেঞ্চের সেই রায়ের বিরোধিতা করে আগেই দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে রাজ্য।এর পরেও কামদুনির মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমে পরেছে রামধনু জোট।

কামদুনিতে মঙ্গলবার বিজেপি মহিলা মোর্চার মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন রমলা চক্রবর্তীও।এদিন কলকাতাতেও একটি মিছিল হয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, কামদুনি নিয়ে আমরা শাস্তি চাই। তবে শাস্তির বিষয় নির্ভর করে আদালতের উপর। নিম্ন আদালত ফাঁসি দিয়েছিল। উচ্চ আদালতে তা বদল হয়েছে। আর এরা যেভাবে রাস্তায় নামল, তাতে বুঝিয়ে দিল রায় পছন্দ না হলেই রাস্তায় নামা যায়। এরা যেন পরে তৃণমূল কংগ্রেসকে দোষ না দেয়। আদালতে রায় বদলালে তৃণমূলের কী করার আছে? রাজ্যের যা করার ছিল রাজ্য তা করে সুপ্রিম কোর্টে গেছে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এদিন মনে করিয়ে দেন, বাম আমলে কী কী হয়েছিল ধানতলা, বানতলায়? তারা এখন বড় বড় কথা বলছেন৷ ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের আইনজীবী হলেন ফিরোজ এডুলজি। তিনি বিজেপির হয়ে মামলা লড়েন। ইডির হয়ে সওয়াল করেন। তিনি এবার কি করছেন?তিনি তো ধর্ষণে অভিযুক্তদের পক্ষে সওয়াল করেছেন।

কুণালের সাফ কথা, আজকের মিছিলে কোনও প্রাসঙ্গিকতা নেই৷ সস্তার রাজনীতি করছেন ওরা। যে সময় এই ঘটনা ঘটেছে তখন শুভেন্দু তৃণমূলের সাংসদ। তারপর হাত বাড়িয়ে মন্ত্রী। পরিষ্কার কথা ঘটনা অত্যন্ত খারাপ। এই রায় নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে। তারপরে শুভেন্দুর এই মিথ্যাচার অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সরকার দৃষ্টান্তমূলক শাস্তি চায়।কুণালের কটাক্ষ, আগে শুভেন্দু বলুক ফিরোজ এডুলজি কি করছে? মমতা বন্দোপাধ্যায়, দল ও প্রশাসন মনে করেছে এই রায় চ্যালেঞ্জ করার মতো। তারা সেটাই করেছেন।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, অভিযুক্তদের হয়ে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেছেন। তিনি তো বিজেপির মামলা লড়েন। তিনি তো আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিরও আইনজীবী। তাই বিজেপির মুখে এসব কথা মানায় না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...