Thursday, June 18, 2026

আদানি নয়, মুকেশ আম্বানিই দেশের সবচেয়ে ধনী ব্যক্তি

Date:

Share post:

দেশে ধনীদের মধ্যে এগিয়ে কারা? কারা পিছিয়ে? তার হদিশ দিল হুরুন ইন্ডিয়া ও ৩৬০ ওয়েল্থের একটি সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী হু হু করে সম্পত্তির পরিমাণ কমেছে গৌতম আদানির। আদানির সম্পত্তির পরিমাণ একাধাক্কায় প্রায় ৫৭ শতাংশ কমল। অন্যদিকে সম্পত্তির খতিয়ানে আদানিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন মুকেশ আম্বানি।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী বিশ্বের ধনকুবেরদের তালিকার শীর্ষ স্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। মঙ্গলবার প্রকাশিত নতুন তালিকায় এমনটাই জানা গিয়েছে। ২০১৪ সালে আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ১ লক্ষ ৬৫ হাজার ১০০ কোটি টাকা। সেই সম্পত্তির পরিমাণ বেরে ২০২৩ সালে হয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৭০০ কোটি টাকা যা গত বছরের তুলনায় বেড়েছে ২ শতাংশ। এদিকে আদানির সম্পত্তি ৫৭ শতাংশ কমে ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি টাকাতে ঠেকেছে।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সাইরাস এস পুণেওয়ালা। তাঁদের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার লেনদেন বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি। চার নম্বরে রয়েছে শিব নাদর। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২ লক্ষ ২৮ হাজার ৯০০ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে লন্ডনের গোপীচাঁদ হিন্দুজা। তাদের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৬ হাজার ৫০০ কোটি টাকা। ষষ্ঠ স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান দিলীপ সাংভি। যার সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৬৪ হাজার ৩০০ কোটি। সপ্তম স্থানে রয়েছেন এল এন মিত্তাল। অষ্টমে রাধাকৃষ্ণান দামানি এবং তাঁর পরিবার। নবম স্থানে কুমার মাঙ্গালাম বিড়লা এবং তাঁর পরিবার। এবং দশম স্থানে রয়েছেন নীরজ বাজাজ এবং তাঁর পরিবার।

আরও পড়ুন- মহার্ঘ্য ভাতা-সহ চার দফা দাবিতে ২ দিনের কর্মবিরতি সংগ্রামী যৌথ মঞ্চের

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...