Thursday, June 18, 2026

না.বালিকাকে যৌ.ন নির্যা.তন, গ্রেফ.তার বাংলাদেশি নাগরিক

Date:

Share post:

নিউটাউনের নাবালিকাকে যৌন নির্যাতন। অভিযুক্ত এক বাংলাদেশি নাগরিক। গতকাল, সোমবার রাতে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায়। আজ, মঙ্গলবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, গত দু’মাস ধরে নিউটাউনের বালিগুড়ি এলাকায় ঘরভাড়া নিয়ে একাই থাকছিল বাংলাদেশের কুমিল্লা জেলার গাজীপুর এলাকার বাসিন্দা সোহেল রানা।অভিযোগ, বাড়ির মালিকের ১৪ বছরের নাবালিকা মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করে সে। এই অভিযোগ করেছে ওই নাবালিকার পরিবারের।নির্যাতনের পরে অভিযুক্ত সোহেল রানা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করছিল বলেও নাবালিকার পরিবারের তরফে অভিযোগে বলা হয়েছে। ভয়ে পরিবারের কাউকে কিছু বলতে পারেনি ওই নির্যাতিতা নাবালিকা।

অবশেষে রবিবার অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। এরপরই পরিবারের কাছে সম্পূর্ণ ঘটনা জানালে পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...