Friday, June 19, 2026

আগামিকাল ভারতের সামনে আফগানিস্তান, রশিদের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করতে পারেন রাহুল

Date:

Share post:

আগামিকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল। প্রতিপক্ষ আফগানিস্তান। অস্ট্রেলিয়া ম‍্যাচের মতন এই ম‍্যাচেও নেই শুভমন গিল। প্রথম ম‍্যাচে ভারতের টপ অর্ডার ডাহা ফেল। শূন‍্য রানে আউট হন রোহিত শর্মা-ঈশান কিষাণ-শ্রেয়স আইয়র। অজিদের বিরুদ্ধে জয় এনে দেন বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। তাই এদিন অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ সময় কাটান রোহিত শর্মা-ঈশান কিষাণ-শ্রেয়স আইয়ররা।

আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগের দিন ভারতের ছিল ঐচ্ছিক অনুশীলন। সাতদিনে তিনটি ম্যাচ খেলতে হবে রোহিতদের। তাই অনুশীলনের সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া হোটেলেই বিশ্রাম নিলেন। কেএল রাহুল, কুলদীপ  যাদবরা অনুশীলন করেননি। তবে দিল্লির নেটে দীর্ঘ সময় ব্যাট করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। অনুশীলনে মূল নজর ছিল ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মার ওপর। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া ঈশান কিষাণকে স্থানীয় নেট বোলারদের বিরুদ্ধে ভালো ব্যাট করতে দেখা যায়নি। কিছু আক্রমণাত্মক শট খেলছিলেন সূর্যকুমার যাদব। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে রাহুলকে।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। এই নিয়ে তিনি বলেন, “শুভমনকে না পাওয়া আমাদের ক্ষতি। তবে ঈশান আছে বলে চিন্তা কম। ও উপরের দিকেও ব্যাট করতে পারে, আবার নীচের দিকেও ব্যাট করতে পারে। তাই আমাদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করা সহজ। বিশ্বকাপের দলে ঈশানকে অতিরিক্ত ওপেনার হিসাবে নেওয়া হয়েছে। তবে এশিয়া কাপে শ্রেয়স না খেলতে পারায় মিডল অর্ডারে খেলেছিল। ঈশান আগেও ওপেন করেছে। আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। তবে ঈশান খুব ভাল পরিস্থিতি বুঝতে পারে। সে জন্যই ও এই দলে রয়েছে। যদিও ওপেন করতেই ঈশান বেশি ভালবাসে।”

আরও পড়ুন:শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পাকিস্তানের, লঙ্কানদের হারাল ৬ উইকেটে

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...