Wednesday, April 8, 2026

বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌ.ন হেন.স্থার অভি.যোগ, আঙ্গুল উঠল বিভাগীয় প্রধানের দিকে

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াকে শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে কিছুদিন আগেই তোলপাড় হয়েছিল বাংলা। এবার ক্যাম্পাসে গবেষক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University)। কাঠগড়ায় উদ্ভিদবিদ্যা বিভাগের (Department of Botany) বিভাগীয় প্রধান। এই প্রসঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। এর প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে পড়ুয়াদের তরফে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

ছাত্রীদের তরফে বলা হয়েছে অভিযুক্ত অধ্যাপক বহুদিন ধরেই ওই গবেষককে যৌন হেনস্থা করছেন। আতঙ্কিত ছাত্রী, বলছেন নানাভাবে শরীরে হাত দেওয়ার চেষ্টা করতেন ওই বিভাগীয় প্রধান। বিষয়টি জানাজানি হলে গবেষকের ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও দেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়, ইউজিসি-এর যৌন নির্যাতন সংক্রান্ত কমিটি ও রাজ্যের শিক্ষামন্ত্রীকেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে, যে একটি কমিটি গঠন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যদি তদন্তে ওই অধ্যাপকের বিরুদ্ধে তথ্য সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...