Saturday, June 20, 2026

বাতাসপুর স্টেশনে রেল অব.রোধ, বিপা.কে নিত্যযাত্রীরা

Date:

Share post:

বুধের সকালে রেল অবরোধের (Railway Blockade) জেরে রীতিমতো বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে বীরভূমের (Birbhum)সাঁইথিয়া থানার বাতাসপুর স্টেশনে (Batashpur Rail Station) রেল অবরোধ করেন স্থানীয়রা বলে খবর। সকাল ১০টা থেকে অবরোধ শুরু হয়, যার ফলে অফিস যেতে গিয়ে অনেকেই আটকে পড়েন।

রেলে পরিষেবা না পাওয়ার অভিযোগ আজ নতুন নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই নিত্যদিন রেলের সমস্যা শিরোনামে উঠে আসছে। বিক্ষোভকারীরা বলছেন কোনদিন সময়মতো ট্রেন স্টেশনে আসে না। খুব স্বাভাবিকভাবেই এর জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এমনিতেই সাহেবগঞ্জ লুপ প্যাসেঞ্জার লাইনে একাধিক এক্সপ্রেস ট্রেন গেলেও, বাতাসপুরে কোনও স্টপেজ নেই। ফলে স্থানীয়দের আমোদপুর বা সাঁইথিয়া স্টেশনে নেমে বাতাসপুরে আসতে হয়। ফলে সময় অনেকটাই বেশি লেগে যায়। তাই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এবং লোকাল বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা ।বাতাসপুর স্টেশনে অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। বাতাসপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে বর্ধমান-তিনপাহাড় লোকাল । এছাড়া সাঁইথিয়া ও বাতাসপুর স্টেশনের মাঝে বহুক্ষণ আটকে থাকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...