Friday, April 3, 2026

ইডির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিয়ে CGO কমপ্লেক্সে হাজির রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। বুধবার সকাল ১০.৫৫ মিনিটে ED অফিসে পৌঁছে যান তিনি। সকাল থেকেই সিজিওর সামনে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। ED যে সময় দিয়েছিল তার মধ্যেই নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সিতে পৌঁছে গেলেন রুজিরা (Rujira Banerjee)।

নিয়োগ মামলার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। এর আগেও তাঁকে কেন্দ্রীয় সংস্থার তরফে ডাকা হলে প্রত্যেকবারই তিনি সহযোগিতা করেছেন। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)–কে ২০০০ পাতার নথি ও তথ্য জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাত ১২টার আগেই নথি জমা করেছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবারের সাংসদ।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...