Saturday, April 4, 2026

মেনুতে বাঙালিয়ানা, নন্দিনীর পৌরহিত্য: আর কী কী থাকছে সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে!

Date:

Share post:

কানাঘুষো চলছিলই। এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। দীর্ঘদিন প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার দিন জানিয়ে দিলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukharjee) সঙ্গে ৭ ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। বাগদান ২ ডিসেম্বর। বাঙালিয়ানায় ভরপুর বিয়ের মেনুতে থাকছে চিংড়ি থেকে পাঁঠার মাংস সব। তবে বিয়ে দেবেন মহিলা পুরোহিত।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে ছিল সন্দীপ্তার (Sandipta Sen)। তবে, দুজনেই বলে ছিলেন তাঁরা ভালো বন্ধু। এরপরই ডিরেক্টর ওটিটি প্ল্যাটফর্মের অতি পরিচিত সৌম্য সঙ্গে দেখা যায় তাঁকে। গুঞ্জন বাড়তে থাকে। একসময় দুজনেই মেনে নেনযে তাঁরা সম্পর্কে আছেন। তাহলে বিয়ে কবে? এবার এই প্রশ্নের উত্তর মিলল। ২ ডিসেম্বর বাগদান, আর ৭ তারিখ বিয়ে।

সন্দীপ্তা জানান, কাজের ফাঁকে জোর প্রস্তুতি চলছে। তবে, বিয়েতে বলিউড নয়, বরং ষোলো আনা বাঙালিয়ানা চান সৌম্য-সন্দীপ্তা। ফুশিয়া পিঙ্ক কাতান বেনারসী পরবেন অভিনেত্রী। সৌম্যর পরনে থাকবে প্যাস্টল পিঙ্ক শেরওয়ানি ও ধুতি। তবে, এনগেজমেন্টে লহেঙ্গাই বেছে নিয়েছেন সন্দীপ্তা। পুরোহিত নন্দিনী ভৌমিকই বিয়ে দেবেন।

আরও পড়ুন: ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষ.ণ! BJP’র প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তলব আদালতের

মেনু ঠিক হয়েছে। কড়াইশুঁটির কচুরি, পোলাও, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস- এই পর্যন্ত ফিক্সড। তবে, মিষ্টি এখনও বাকি। তবে সেখানেও থাকবে বাঙালিয়ানা।

অতিথি তালিকায় কে কে রয়েছেন? সেই বিষয়ে অবশ্য স্পিক্টি নট হবু বর-কনে। তবে, তাঁদের যা পরিচিতি, তাতে টলিউডের নক্ষত্র সমাবেশ ঘটবে সেটা বলাই যায়।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...