Saturday, June 13, 2026

মহালয়াতেই সূর্যগ্রহণ: দেশে দেখা যাবে কি?

Date:

Share post:

পিতৃপক্ষের অবসান। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। তবে, এবছর মহালয়ায় হচ্ছে এক বিরল মহাজাতিক ঘটনা। ১৪ অক্টোবর সূর্য গ্রহণ (Solar Eclipse)। দেখা যাবে ‘রিং অফ ফায়ার’। আমেরিকার বেশিরভাগ অংশে এই দৃশ্য দেখা যাবে। ২০১২ সালের পর এই প্রথম এমন দৃশ্যের সাক্ষী হতে চলেছে মার্কিন মুলুক।

শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে, যার কারণে এর বেশিরভাগ অংশই ঢাকা পড়ে যাবে। তবে এর ফলে দুর্দান্ত একটি বৃত্তাকার বলয় দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার বেশ কিছু দেশের মানুষ পশ্চিম গোলার্ধে এই বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে। ওরেগন উপকূল থেকে টেক্সাস উপসাগরীয় উপকূলের মধ্যবর্তী অংশে এই আংশিক সূর্য গ্রহণ দেখা যাবে।

কীভাবে হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ?

চাঁদ যখন পৃথিবী আর সূর্যর মাঝখানে চলে যায় তখন হয় বলয়গ্রাস। এই কারণে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে ঢেকে দিতে পারে না। সূর্যের আলোর একটি সরু বৃত্ত অংশ দৃশ্যমান হয়। সেটি অনেকটা ‘রিং অফ ফায়ার’ বা ‘আগুনের বলয়’-এর মতো দেখায়।

এই সূর্যগ্রহণ কি ভারতে দেখা যাবে?

NASA সূত্রে খবর, চলতি বছর ভারতে আংশিক সূর্যগ্রহণ (Solar Eclipse) দেখা যাবে না। আবহাওয়া অনুকূল থাকলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে নিউ মেক্সিকো, নেভাদা, ওরেগন, উটাহ, অ্যারিজোনা, আইডাহো, কলোরাডো এবং টেক্সাসে। ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকেও দৃশ্যমান হবে। এরপরে এটি মেক্সিকো এবং মধ্য ও পরে দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে যাবে। সূর্যাস্তের সময় আটলান্টিক মহাসাগরে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। সব জায়গায় আংশিক সূর্যগ্রহণের স্থায়ীত্ব গড় সময় চার থেকে পাঁচ মিনিট।

আরও পড়ুন: মিলল ছুটি, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বুধবারই আহমেদাবাদ রওনা হচ্ছেন শুভমন

আংশিক সূর্যগ্রহণের সময় চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখে না। তাই সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা চশমা ছাড়া সরাসরি তাকানো কখনওই নিরাপদ নয়। নাসার NASA মতে, ক্যামেরা, টেলিস্কোপ, বাইনোকুলার বা অন্য কোনও অপটিক্যাল যন্ত্র দিয়েও সূর্যের দিকে তাকানো ঠিক নয়। কারণ সূর্যগ্রহণ এই সব যন্ত্রের ফিল্টার নষ্ট করে। একই সঙ্গে চোখেরও ক্ষতি হয়। সেক্ষেত্রে পিনহোল প্রজেক্টর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...