Sunday, April 5, 2026

ছি.নতাইকারীদের বাধা দেওয়াই কাল! মালদহে সিভিক ভল্যান্টিয়ারদের উপর নেমে এল আ.ক্রমণ

Date:

Share post:

দুই সিভিক ভল্যান্টিয়ারকে (Civic Volunteer) খুনের চেষ্টার অভিযোগ মালদহে (Maldah)। স্থানীয় সূত্রে খবর, ছিনতাইকারীদের বাধা দিতে গেলেই তাঁদের উপর নেমে আসে আক্রমণ। মালদহের মোথাবাড়ি থানার অন্তর্গত গাজিয়া ডাপ এলাকার ঘটনা। বুধবার রাতের এমন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ারের নাম এম ডি সালাম আলি এবং দেবাশিস কর্মকার। তাঁরা দুজনেই মোথাবাড়ি থানার সিভিক ভল্যান্টিয়ার। বুধবার রাতে দুজন মোথাবাড়ির গাজিয়া ডাপ এলাকায় কর্মরত ছিলেন। এরপর আচমকাই চার দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে তাঁদের কাছে এসে বাইক এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আর তাদের বাধা দিতে গেলেই পরিস্থিতি চরমে ওঠে। দুই সিভিক ভল্যান্টিয়ারকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতীদল। এরপর কোনওমতে নিজেদের প্রাণ বাঁচাতে চম্পট দেয় কর্মরত দুই সিভিক।

ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বুধবার গভীর রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন দুজনেই। তবে কে বা কারা এমন ঘটনা ঘটাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই দুষ্কৃতীদলের এখনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

 

 

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...