Tuesday, June 23, 2026

নর্থ-ইস্ট এক্সপ্রেস দু.র্ঘটনার পিছনে কোনও না.শকতা রয়েছে ? উচ্চ পর্যায়ের ত.দন্তের নির্দেশ

Date:

Share post:

করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে বিহারে ঘটল বড়সড় দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট এক্সপ্রেস। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ যাত্রীর। এই রেল দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা রয়েছে? দুর্ঘটনার মূল কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।

রেলওয়ে বোর্ডের তরফে দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ দলও। জানা গিয়েছে, ২টি এসি থ্রি টায়ার কোচ উল্টে যায় এবং চারটি বগি লাইনচ্যুত হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। মোট ২১টি বগি লাইনচ্যুত হয়। ইতিমধ্যেই রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে একাধিক জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে। ফলে এই দুর্ঘটনার পিছনে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড।

বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস বিহারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। একটি বগি উল্টে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বক্সারের জেলা স্তরের আধিকারিক ও চিকিৎসকরা। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৮০ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...