Monday, April 6, 2026

রেলযাত্রীদের নিরা.পত্তায় এবার হাওড়া-শিয়ালদহে জারি হাই অ্যা.লার্ট!

Date:

Share post:

পুজো (Durga Puja) হোক আনন্দের, সেখানে কারোর যাতে রেল সফরে (Rail journey) কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার বড় সিদ্ধান্ত রেলের। বাঙালির মহাপুজো আবহে হাওড়া–শিয়ালদহ স্টেশনে (Howrah Sealdah) জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’ (High Alert)। পূর্ব রেল (Eastern Railways) সূত্রে খবর, বিদেশি নাগরিকরা আর জেলা থেকে কলকাতায় আসা মানুষজনের নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গাপুজোর (Durga Puja) সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার সতর্ক রেল (ER)।

মোদি সরকারের আমলে গত কয়েকবছরে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বারবার পরিষেবায় গাফিলতির অভিযোগও উঠেছে। একের পর এক রেল দুর্ঘটনায় কাঠগড়ায় কেন্দ্র সরকার। এবার পুজোর সময়টুকু নির্বিঘ্নে রেল যাত্রা হবে তো? ইউনেস্কো (UNESCO) দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের আকর্ষণ কলকাতা। পর্যটন দফতরের অনুমান প্রায় ১৭ হাজার পর্যটক আসতে পারেন কলকাতায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনগুলির সঙ্গে রেল লাইনের ধারে ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলিতে দুর্গাপুজো হয় সেখানেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রেললাইনের ধারেও পুজোর কয়েকদিন ২৪ ঘণ্টা প্রহরী মোতায়েন করা হবে। একইসঙ্গে স্টেশনগুলির পরিচ্ছন্নতার দিকেও বাড়তি জোর দেওয়া হচ্ছে।

নাশকতা রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে শিয়ালদহ–হাওড়া সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। শুরু হয়েছে অ‌্যান্টি স‌্যাবোতাজ চেকিং। তল্লাশি এবং ভিড়ের মধ্যে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মীরা কাজ করবে। মহিলাদের জন্য সক্রিয় থাকছে আরপিএফের ‘মেরি সহেলি’ বিভাগও।

আরও পড়ুন:যে কথা সেই কাজ! মহকুমা হচ্ছে ধূপগুড়ি, সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার বৈঠকে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...