Friday, April 3, 2026

খানাখন্দে বাড়বে যানজট! পুলিশের চিঠি পূর্ত দফতরকে, তড়িঘড়ি পদক্ষেপ নবান্নের

Date:

Share post:

পুজোর আগে লাগাতার বৃষ্টি, একাধিক রাস্তায় গর্ত, ফলে তীব্র যানজট রাস্তায়। এই পরিস্থিতি চলতে থাকলে পুজোতে আরও সমস্যা বাড়তে পারে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেই বিষয়ে সতর্ক করে পূর্ত দফতরকে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

পুজোর সময় বিপুল জনসমাগম হয় কলকাতায়। প্রতিবছরেই সেই সময় অতি দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামল দেয় কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশ (Kolkata Police)। কিন্তু রাস্তা যদি খারাপ থাকে তাহলে যানজটের আশঙ্কা বেড়ে যায়। রাস্তার খানাখন্দের জন্য পুজোর সময় ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেই দিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে রাস্তা ভেঙেছে বা গর্ত হয়েছে সেখানে পুজোর আগেই জরুরি ভিত্তিতে প্যাচওয়ার্কের কাজ করে দিতে হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

নবান্নে বজবজ ট্রাঙ্ক রোডের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাত-দিন কাজ করে দ্রুত রাস্তা মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে অবিলম্বে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...