Thursday, June 25, 2026

বিরাট-নবীন ঝামেলা উধাও, ভারত-আফগান ম‍্যাচে সৌজন্যতা, কোহলির প্রশংসায় নবীন

Date:

Share post:

গতকাল একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে খেলতে নেমেছিল ভারতীয় দল। সেই ম‍্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মার ১৩১ রান। তবে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। ৫৫ রানে অপরাজিত তিনি। তবে বুধবার ম‍্যাচে এসব কিছুকে ছাপিয়ে গেল এক অন‍্য দৃশ‍্য। যা হল বিরাট কোহলি-নবীন উল হকের সৌজন্যতা।

২০২৩ আইপিএল-এর সময় শিরোনামে উঠে এসেছিল বিরাট-নবীনের ঝামেলা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি এবং লখনৌ সুপার জায়েন্টসের নবীন উল হকের বিবাদে সরগরম হয়েছিল আইপিএল। সেই ঝামেলায় জড়িয়ে পরিয়েছিলেন গৌতম গম্ভীরও। আর বুধবার ভারত-আফগান ম‍্যাচে দেখা গেল অন‍্য ছবি। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। বুধবার কোহলি-নবীন হাত মিলিয়ে নিলেন হাসি মুখে। পরস্পরের পিঠ চাপড়ে দিলেন। বিশ্বকাপের মঞ্চে উধাও সব। বুধবার ছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম‍্যাচ। কোহলির ঘরের মাঠ। সেই ম‍াঠেই নবীনকে দেখে কোহলি কোহলি চিৎকার করতে থাকেন দর্শকেরা। দিল্লির দর্শকদের কোহলি হাত দেখিয়ে চুপ করতে বললেন। এরপরই পরস্পরের পিঠ চাপড়ে দিলেন বিরাট-নবীন।

ম‍্যাচ শেষে বিরাটের প্রশংসাও করেন নবীন। তিনি বলেন,”ও দারুণ ছেলে। খুব ভাল ক্রিকেটার। ম্যাচের পর আমরা হাত মিলিয়েছি। মাঠের ভেতরে অনেক ঘটনাই ঘটে থাকে। কিন্তু মাঠের বাইরে আমাদের মধ্যে কোনও বিরোধিতা নেই। লোকজন এটাকে বড় করে দেখায়। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। কোহলি আমাকে বলল পুরনো সব জিনিস ভুলে যেতে। আমিও বললাম, সব ভুলে গিয়েছি। তারপরে হাত মিলিয়ে একে অপরকে জড়িয়ে ধরি আমরা।”

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...