Saturday, April 4, 2026

মহালয়ার আগেই সুখবর! কেমন থাকবে পুজোর আবহাওয়া? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর তারপরই রাজ্যবাসী মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় (Durga Puja)। তবে এর মধ্যেই বড় সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস সাফ জানিয়েছে, পুজোর আগেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা (Monsoon)। তবে বৃষ্টি না হলেও বাড়বে অস্বস্তিকর গরম। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সময় যত গড়াবে সেই বৃষ্টিপাতের (Rainfall) পরিমাণও কমবে।

তবে আপাতত কয়েকদিন একেবারে ঝকঝকে থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে বাড়বে অস্বস্তি। পাশাপাশি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয়বাষ্পের পরিমাণ কমবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে আপাতত শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ।

তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু যত সময় গড়াবে ধীরে ধীরে উত্তরবঙ্গেও কমবে বৃষ্টিপাত।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...