Monday, April 6, 2026

সরিয়ে দেওয়া ইডি কর্তার শুনানি হবে রুদ্ধদ্বার কক্ষে, নির্দেশ বিচারপতি সিনহার

Date:

Share post:

নিয়োগ মামলা সংক্রান্ত তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকি মামলার তদন্ত থেকে যেন তাঁকে না সরানো হয়। ইডির সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রের বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহার দেওয়া সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল ইডি। শুক্রবার বিচারপতি সিনহা জানিয়েছেন, রুদ্ধদ্বার শুনানি হবে। শুনানি কক্ষে পক্ষ এবং বিপক্ষের আইনজীবী ছাড়া কেউ থাকতে পারবেন না। দুপুর ১টায় এই মামলার শুনানি শুরু হবে। ইডির অধিকর্তা রাহুল নবীনকেও তলব করা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তিনি এই শুনানিতে অংশ নেবেন বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

বিচারপতি সিনহা গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশকুমারকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।যদিও এর আগে ২৫ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মিথিলেশ। ইডির বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। কেন মিথিলেশের কাজে তিনি অসন্তুষ্ট, তার ব্যাখ্যাও দেন বিচারপতি।

এর পরেই ইডিকে বিচারপতি সিনহা নির্দেশ দেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার ফেরেন বিচারপতির এজলাসে। বার বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েও তিনি আদালতে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে যেন সরানো না হয়। আজকের শুনানিতে বিচারপতির নির্দেশের দিকে তাকিয়ে সবাই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...