Tuesday, April 14, 2026

রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের সম অঙ্কের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর! শুভেন্দুর মুখে চুনকালি

Date:

Share post:

পুজোর মুখে ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও বিভাজন নয়, তাঁর চোখে সকলেই সমান। তাই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সমস্ত সিভিক ভলেন্টিয়ারের জন্য একই অঙ্কের বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতো জেলার সিভিক ভলেন্টিয়ারও ৫,৩০০ টাকা পুজো বোনাস পাবেন। এছাড়াও স্বাস্থ্য বিভাগের অধীনে থাকা আশা কর্মীরাও পুজো বোনাস পাবেন ৫,৩০০টাকা করে। বোনাসের অঙ্ক ঘোষণার পাশাপাশি সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

এই টুইটে নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জবাব দিয়েছেন। শুভেন্দুর মিথ্যাচার নিয়ে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ”কিছু অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক দল এবং ব্যক্তি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কাজ করা কর্মচারীদের মধ্যে বিভেদ, শত্রুতা ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আমি আশ্বাস দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সম অঙ্ক ৫,৩০০ টাকা বোনাস পাবেন।”

প্রসঙ্গত, পুজোর বোনাস নিয়ে মিথ্যাচার, কুৎসা করে কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বিভেদ তৈরি চেষ্টা করেছিল শুভেন্দু। তিনি একটি টুইটে লেখেন, “পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু’হাজার টাকা করে। এটা কেমন বিচার? দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট? কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না।” কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী কোনও বৈষম্য ও বিভাজন করেন না। তাঁর চোখে সকলেই সমান সেটা স্পষ্ট মুখ্যমন্ত্রীর টুইটেই। অন্যদিকে টুইটে মিথ্যাচার করে ফের একবার মুখ পুড়ল শুভেন্দুর।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...