Saturday, April 4, 2026

শনিবার বিশ্বকাপে ভারত-পাক মহারণ, কী বলছে আবহওয়া?

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। তারপরই একদিনের ক্রিকেট বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে মানুষের মধ‍্যে। তবে এরই মধ‍্যে সামনে এল ভিলেন বৃষ্টির সম্ভাবনা। আবহওয়া দফতরের খবর অনুযায়ী ১৪ অক্টোবর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে।

আহমেদাবাদের আবহাওয়া দফতরের প্রধান মনোরমা মোহান্তি এই নিয়ে বলেন, “শনিবার বৃষ্টি হতে পারে। পরের পাঁচ দিন সেই সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। আহমেদাবাদ ছাড়াও গুজরাতের উত্তর দিকের শহরগুলিতে বৃষ্টি হতে পারে।”

এদিকে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, ভারত-পাকিস্তান ম‍্যাচের আগে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বিসিসিআই। ভারত-পাক মহারণের আগে মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। এমনটাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

আরও পড়ুন:বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শুভমনকে নিয়ে কী চিন্তাভাবনা বিসিসিআইয়ের?

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...